ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পেশিশক্তি-কালো টাকার নির্বাচন চাই না: সারজিস

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / 74

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) বিকেলে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের নির্বাচনি সমঝোতা জোটের প্রার্থী হিসেবে পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র জমা দেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সারজিস বলেছেন, ‘পেশিশক্তি ও কালো টাকার নির্বাচন চাই না।’

সারজিস আলম বলেন, ‘গণঅভ্যুত্থানের পরে আমরা কার ভূমিকা কেমন— তা দেখেছি। আমরা দেখেছি কারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে। ওসমান হাদিকে হত্যার পরে তা আরও স্পষ্ট হয়েছে। তাই আমরা সমমনা দলের সঙ্গে জোটে যুক্ত হয়েছি। এর বিশেষ প্রেক্ষাপট রয়েছে। যাদের কাছে দেশ ও দলের চেয়ে ব্যক্তিগত চিন্তা আদর্শ বড় হয় তাহলে তারা ব্যক্তিগত যেকোনো সিদ্ধান্ত নিতে পারে।’

ইনসাফের প্রশ্নে ‘আনকম্প্রোমাইজিং’ অবস্থান থাকবে: হাসনাত আবদুল্লাহ

জোটের শরিকদের সঙ্গে জনগণের সমর্থন নিয়ে বিজয়ের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এসময় জেলা জামায়াতের আমির জোটের প্রার্থীকে জয়ী করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এদিকে পঞ্চগড়-১ আসনে আটজন ও পঞ্চগড়-২ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পেশিশক্তি-কালো টাকার নির্বাচন চাই না: সারজিস

আপডেট সময় : ০৯:৪৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫